বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ত্রিমোহিনী চত্বরে বাংলাদেশ সাম্যবাদী দল নাটোর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলটির পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান।
এসময় তিনি মুনাফাখোর, মজুতদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, লালপুরসহ সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমালেও তার বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশে। রমজান মাস আসলেই সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যের মূল্য আকাশচুম্বী হয়। বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি হ্রাস করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান তিনি।
নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মনজুর রহমান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর সদর উপজেলা সম্পাদক ফজলুল হক, লালপুর উপজেলা আহবায়ক আবু সাদাত মিন্টু প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.