রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

সৌদি প্রবাসী লালপুরের পিন্টুর রহস্যজনক মৃত্যু

আনোয়ারা ইমাম শেফালী :
নাটোরের লালপুর উপজেলার মতিউর রহমান ওরফে পিন্টু (৪০) নামে সৌদি প্রবাসী এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার ১২ জুলাই রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বুধপাড়া গ্রামের মৃত মজর আলী বিশ্বাসের দ্বিতীয় ছেলে।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার মতিউর রহমান ওরফে পিন্টু তার পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে ফোনে কথা বলে খোঁজ খবর নেন। মঙ্গলবার সকালে হঠাৎ তার সৌদী বাসায় শোবার ঘরের অন্য এক সদস্য বাড়িতে ফোনে পিন্টুর মৃত্যুর খবর জানায়। তার হঠাৎ মৃত্যুর খবর শুনে তার পরিবারসহ এলাকায় কান্নার আহাজারি শুরু হয়।
পিন্টুর ফুফাতো ভাই সৌদি প্রবাসী নুর মোহাম্মদ জানান, তিনি কয়েক দিন আগে দেশে এসেছেন। পিন্টুর সাথে তার নিয়মিত যোগাযোগ হতো। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে এই মুহুর্তে তা বলা যাচ্ছে না।
পিন্টু রীম কনস্ট্রাকশন নামে একটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রিয়াদের আব্দুল্লাহ সিটি এলাকায় চারশয্যা বিশিষ্ট একটি কক্ষে বাস করতেন।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর কাজের উদ্দেশে সৌদী আরব যান। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান সৌদি আরবে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। নিহতের পরিবারকে হাই কমিশনের মাধ্যমে যোগাযোগ করার কথা জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.