| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

রাজশাহী বিভাগের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাজশাহীর লক্ষীপুর ঝাউতলা হেলথ্ কেয়ার নার্সিং কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, লালপুর, নাটোরের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন-রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) সৈয়দ মোস্তাক হাসান, নাটোর সদর হাসপাতাল (নাক, কান, গলা) বিভাগের কনসালটেন্ট, ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট, (অ্যানেসথেসিওলজি) ডাঃ মোঃ নাজিম উদ্দিন (মুকুল), এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস্-এর ব্যবস্থাপক, এএসএম মোকাররেবুর রহমান নাসিম, হেলথ্ কেয়ার নার্সিং কলেজে, রাজশাহী, পরিচালক, মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক, আব্দুল হান্নান,রাজশাহী ক্যান্টনমেন্টের বিষেশায়িত প্রতিষ্ঠান প্রয়াস-এর অধ্যক্ষ, শফিকুল ইসলাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, জান্নাতুন নাহার আভা প্রমুখ।

এছাড়াও রাজশাহী অঞ্চলের অর্ধশতাধিক বিশেষ শিক্ষক-কর্মচারী ইফতার মাহফিলে যোগ দেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের ইফতারের মধ্যে রাজশাহী বিভাগের বিশেষ শিক্ষকদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে। এই মেলবন্ধন বৃহত্তর রাজশাহী বিভাগের বিশেষায়িত প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.