শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

বাউয়েট এর নতুন রেজিস্ট্রার শেখ সানি মোহাম্মদ তালহা

বাউয়েট কাদিরাবাদ, নাটোর:

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল শেখ সানি মোহাম্মদ তালহা। তিনি লে. কর্নেল শেখ শামীম হোসেন (অব.) এর স্থলাভিষিক্ত হলেন।

গত ২০ এপ্রিল ২০২৪ তারিখ  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে দায়িত্ব প্রদান করেন। বাউয়েটে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ডিপার্টমেন্ট অব সোসিওলজি এর চেয়ারম্যান এবং কাউন্সিল অ্যান্ড প্লেইসমেন্ট সেন্টারের এডিশনাল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

লে. কর্নেল শেখ সানি মোহাম্মদ তালহা খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৮৯ সালে এসএসসি, ১৯৯১ সালে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বিএসসি ডিগ্রি প্রাপ্ত হন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে ১৬ ডিসেম্বর ১৯৯৩ সালে কমিশন প্রাপ্ত হন। তিনি দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রশিক্ষণ, নিরীক্ষণ ও প্রেষণে নিয়োজিত ছিলেন। দেশের বাহিরে তিনি চীন, থাইল্যান্ড, কুয়েত, সৌদিআরব, মিশর, আইভরি কোস্ট এবং ভারত সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের পিতা। তিনি সকলের দোয়া প্রার্থী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.