বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ

নাটোর প্রতিনিধি :
দেশের সব সরকারি, বেসরকারি, আর্মি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নাটোর জেলার মেডিকেল শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন ২০২৪) নাটোর বিএমএ ভবনে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (এমডিএসএএন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও এমডিএসএএন-এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা¡ ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি ডা. এস এম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. সমীরণ কুমার কুন্ডু, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার মেধাবী শিক্ষার্থীরা মেডিকেল কলেজে পড়াশুনার সুযোগ পেয়েছেন। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে মেডিকেল শিক্ষা ও গবেষণায় ভূমিকা রাখতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়ন ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (এমডিএসএএন) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মারুফ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এমডিএসএএন-র মুখ্য পর্যবেক্ষক ডা. নওরোজ বিশ্বাস, প্রধান সমন্বয়ক জুবায়ের হোসেন লিখন ও সাধারণ সম্পাদক সন্দীপ মহন্ত এবং অনুষ্ঠানের আহ্বায়ক ফয়সাল আহমেদ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.