রবিবার | ৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ইউএনও শারমিন আখতারের বিদায় সংবর্ধনা

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই ২০২৩) উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ইউএনও শারমিন আখতার লালপুরের ৪০তম ইউএনও হিসেবে বিদায় নেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামীম আহমেদ সাগর, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম বাঘা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহফুজা খাতুন শাপলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী ৩৩তম বিসিএস (প্রশাসন) এই কর্মকর্তা ২০১৪ সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আগ্রাবাদ সার্কেল চট্টগ্রাম, সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বাঘা রাজশাহীতে কর্মরত ছিলেন।

২০২৩ সালের ১৩ ডিসেম্বর লালপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইতিবাচক শক্তিশালী সম্ভাষণে বিশ্বাসী ‘নারী কর্মকর্তা’। অসাধারণ সাধ্য, মায়া-মমতা দিয়ে অর্পিত দায়িত্ব পালন করেন। ‘জনসেবার জন্য প্রশাসন’-এই মূলমন্ত্র হৃদয়ে ধারন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত রাখেন। চতুর্থ শিল্প-বিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় স্কুলগামী শিক্ষার্থীদের উপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্যোগে কাজ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.