রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত দুই নারী রেল পুলিশের অভিযানে বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিজিটাল উদ্ভাবনী মেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নাটোরের লালপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর ২০২২) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সরকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলি প্রমুখ।
সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩৭টি প্যাভিলিয়নে ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, হাতের মুঠোয় সেবা এই ৪ ক্যাটাগরিতে সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.