রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার বিতরণ নগদ অর্থ ও সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা পরিষদ মিলানায়তনে উপকরণ বিতরণ করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শিক্ষা উপকরণ হিসেবে আদিবাসী ৫ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল, ১ম থেকে ৫ম শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৫০০ টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং কলেজ পর্যায়ে ৭ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকা করে বৃত্তির নগদ টাকা প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.