শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ-সমাবেশ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা ও একজনকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৫ সেপ্টেম্বর) কারাবন্দি বিএনপি নেতা জাকারিয়া পিন্টু’র নির্দেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নের্তৃত্বে রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেটের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক এস এস ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্ট সরকার, সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলা বেদগ্রামে অনুষ্ঠিত পথসভা শেষে টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাড়িতে যাওয়ার সময় গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন (দিদার) নিহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.