শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি :
বৈষম্য দুরিকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নাটোরের লালপুর উপজেলা শিক্ষা পরিবরের ব্যানারে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, সহকারি শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, একাডেমিক সুপার ভাইজার সা’দ আহমাদ শিবলী, বাংলাদেশ শিক্ষক সমিতি লালপুর উপজেলা শাখার সভাপতি ও গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জমিয়াতুল মোদাররেসিন লালপুর উপজেলা শাখার সভাপতি ও বালিতিতা ইসলামপুর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও রায়পুর জাফরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম প্রমুখ।


মানববন্ধন শেষে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.