| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ যহুর আলী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী কলেজ :
রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মু. যহুর আলী। তিনি কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করছিলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করা হল। আরও বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএসে লগইন পূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষ ও ভিসিদের পদত্যাগ করাতে থাকে। তারই ধারাবাহিকতায় রাজশাহী কলেজের কিছু শিক্ষার্থী রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেককে পদত্যাগ করায়।
কিছুদিন রাজশাহী কলেজের অধ্যক্ষের পদ খালি থাকলেও গত ৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রফেসর ড. মো. আনারুল হক প্রাংকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আবার সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে। গত ১৭ সেপ্টেম্বর বিজিবি ও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেও শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে মাত্র আড়াই ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.