বৃহস্পতিবার | ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার বড়াইগ্রামে সাংবাদিকের কন্যা প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কোচদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর ২০২৪) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে এই মাসিক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সভাপতি মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলী আহমেদ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলীসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
সভায় বেসরকারি শিক্ষকদের ইএফটিতে বেতন প্রদান, নির্ধারিত সময়ে এমপিও আবেদন, শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টীকা কার্যক্রম, অনুষ্ঠিতব্য অর্থনৈতিক শুমারি কার্যক্রম, অবসর গ্রহণকারী শিক্ষকদের সংবর্ধনা, আগামী ৭ ডিসেম্বর (শনিবার) প্রতিষ্ঠান প্রধানদের বাৎসরিক শিক্ষা সফর সংক্রান্ত আলোচনা হয়। এছাড়া শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.