শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নাটোর জেলার প্রথম স্মার্ট শ্রেণিকক্ষ ‘লুব্ধক’

আনোয়ারা খাতুন শেফালী, লালপুর (নাটোর)
বিদ্যালয়ে যাওয়া মানেই বই, খাতা, কলম ও এক গাদা বইয়ের ঝুলি। আর শ্রেণিকক্ষ বলতেই সাজানো চেয়ার-টেবিল-বেঞ্চ, চক-ডাস্টার-ব্লাকবোর্ড। সেই সাথে নিরস পড়া মুখস্তের ভীতি। এই ধারণাকে বদলে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাটোরের লালপুরের করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্মিত হয়েছে জেলার প্রথম স্মার্ট শ্রেণিকক্ষ ‘লুব্ধক’।
লুব্ধক (Sirius) পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজিতে কখনও কখনও ‘আলফা ক্যানিস মেজরিস’ নামে আখ্যায়িত হয়। এটি একটি জোড়া বা যুগ্মতারা। লুব্ধক বলতে মূলত ‘সিরিয়াস’ এ তারাটিকে বোঝায়।
বুধবার (১৮ অক্টোবর ২০২৩) সরেজমিন বিদ্যালয়ের এই লুব্ধক নামে শ্রেণিকক্ষে গিয়ে দেখা যায়, আধুনিক কম্পিউটার, প্রজেক্টর, অজ ও ঠজ ডিভাইস, ড্রোন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সমৃদ্ধ রোবট, স্মার্ট মনিটর, উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত অন্যান্য ডিভাইস স্থাপন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করেই হাতে-কলমে অল্প সময়ের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিগত প্রাথমিক জ্ঞান ও মানসম্মত শিক্ষা লাভ করতে পারছে। উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে আনন্দের সাথে তারা ক্লাস উপভোগ করছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন বর্ষা জানায়, আধুনিক প্রযুক্তির শ্রেণিকক্ষ পড়াশুনার প্রতি আগ্রহী করে তুলেছে। উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক। লুদ্ধক শ্রেণিকক্ষে আনন্দের সাথে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী উপাদান দ্বারা প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারছে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিম্মা আক্তার জানায়, স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিতি লাভ করতে পারছে। সেই সাথে হাতে-কলমে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ করছে।
বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক বলেন, শিক্ষার্থীরা স্বল্প ব্যয়ে প্রস্তুতকৃত শ্রেণিকক্ষে উন্নততর প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে এবং স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠছে। যারা ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটির মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা হচ্ছে।
করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব বকুল বলেন, একটি শ্রেণি কক্ষে ‘লুব্ধক’ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় শ্রেণিকক্ষটির সিলিং ও দেওয়ালগুলো চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ছবি ও বর্ণনা দিয়ে আকর্ষনীয়ভাবে সাজানো হয়েছে। এই উদ্ভাবনের ফলে শিক্ষার্থীরা আগামী দিনের সৃজনশীল, দ্রুতচিন্তার অধিকারী ও সমস্যা সমাধানে দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে উঠছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত উৎকর্ষতা ব্যবহার করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত, সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে ভিশন-২০৪১ ঘোষণা করেছেন।
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লব ও সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারে এবং স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ স্মার্ট সিটিজেন হিসেবে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, জেলার লালপুর উপজেলায় শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কর্তৃক ‘লুব্ধক’ নামক এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বাংলাদেশ ও চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী একটি শ্রেণি কক্ষ স্বল্প ব্যয়ে প্রস্তুত করা হয়েছে। যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে ধারণা লাভ করতে পারছে। তাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে লুব্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য-এই বিদ্যালয়ে ‘লুব্ধক’ নামক স্মার্ট শ্রেণিকক্ষ ২০২৩ সালের ১৮ মে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। গত ৭ আগস্ট স্মার্ট ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইবার সিকিউরিটি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল আমিন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.