বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

সিবিইটি বৃত্তি আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে

নাটোর প্রতিনিধি :
কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ২০২৫ এর আবেদন আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত করা যাবে। যা গত ১৫ জানুয়ারি শুরু হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) সংগঠনের সহসভাপতি ড. মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আবেদন সম্পন্ন করার অনুরোধ জানান।
সংগঠনের বিজ্ঞপ্তির বরাত দিয়ে তিনি জানান, ২০২৫ সালের আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এইচএসসি পর্যায়ে নির্বাচিত প্রতিটি কলেজ/মাদরাসার ৮ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে নির্বাচিত ৬ জন করে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। প্রতি শিক্ষার্থী দুই বছরের জন্য পাবে ১০ হাজার টাকা। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পাবে ৫ হাজার টাকা।
অপর দিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ৮৫ জন ছাত্র-ছাত্রীকে ৪ কিস্তিতে ১৩ হাজার টাকা করে ৫২ হাজার টাকা প্রদান করা হবে। যাদের আবেদন ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলবে। বৃত্তির ক্ষেত্রে গরিব মেধাবী ও এতিমরা প্রাধান্য পাবে।
সংগঠনের সভাপতি ড. এমদাদ খান বলেন, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিশ্বাস করে শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি। শিক্ষা মানুষকে দক্ষতা, যোগ্যতা দিয়ে একজন মানুষের জীবন চলার পাথেয় হিসেবে কাজ করে। এ ধারণায় অনুপ্রাণিত হয়ে ২০১২ সালের আগস্ট মাসে কানাডাভিত্তিক কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) সংগঠন যাত্রা শুরু করে। কানাডা সরকারের আইন মতে সিবিইটি একটি সেবামূলক রেজিস্টার্ড প্রতিষ্ঠান। সিবিইটি তাদের ফান্ডের শতকরা ৯০ ভাগ বাংলাদেশের গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করে। সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের কয়েক হাজার ছাত্র/ছাত্রীদের বৃত্তি দিয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২৪ সালে ৮৬টি প্রতিষ্ঠানের ৪৩০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ৮৩ জন ছাত্র-ছাত্রীকে ৪ কিস্তিতে ৩৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সিবিইটি শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম বেসরকারি সংস্থা ‘সুরভি’র মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিস্তারিত জানতে www.cbet.ca অথবা ই-মেইলে [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.