| |

শিরোনাম
বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’ মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত লালপুরে রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির পরিচিত সভা ও বরণ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু পদ্মার চরাঞ্চলে পুলিশের যৌথ অভিযান: লালপুরে গ্রেপ্তার ১৩ বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবছরের ন্যায় এবারও ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে অংশ নেয় লালপুর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একমাত্র প্রতিষ্ঠান ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীরা। এমন আয়োজনে অংশ নিয়ে শিশুরা যেমন ছিল ফুরফুরে ও প্রাণবন্ত তেমনি অভিভাবকরাও ছিলেন অনেকটাই আনন্দমুখর। শিক্ষার্থীরা বিভিন্ন নতুন পোশাক পরিধান করে নাচ-গান আনন্দে মেতে উঠে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গ্রীন ভ্যালী পার্কের পরিচালক প্রশাসন ও মার্কেটিং এস. এমসামসুজ্জোহা, ম্যানেজার ফিনান্যান্স সৈয়দ সামিউল আলম শুভ, ম্যানেজার, মোস্তাফিজুর রহমান, এক্সিম ব্যাংক লালপুর শাখার অফিসার ইউসুফ আলী, পদ্মা কিন্ডার গার্টেন কেজি স্কুলেরে অধ্যক্ষ রাজিব হোসেন,  বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নান, প্রধান শিক্ষক, সিমানুর রহমান প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.