বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু

মতবিনিময় সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর ২০২৩) বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন এবং আগামী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভাল ফলাফল নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাঘা। বিশেষ অতিথি ছিলেন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, মুসলিম এইড বাংলাদেশ লালপুর শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমেদ, প্রভাষক আব্দুল্লাহ আল হাসান তনু, নতুন কুঁড়ির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় শিক্ষার্থী তামান্না তাসকিন, সাদিফা ইসলাম রিচিসহ অভিভাবক, শিক্ষকরা বক্তব্য রাখেন।
এ বছর বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে ৭২ জন, মানবিক বিভাগে ৪৩ জন এবং এসএসসি ভোকেশনালে ৪৩ জন মোট ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.