রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান সমুহে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর ২০২৩) উপজেলা পরিষদের বাস্তবায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) অর্থায়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ২১০ জোড়া উঁচু ও নিচু বেঞ্চ প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) কর্মকর্তা প্রদীপ কুমার রায়, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.