শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২ বড়াইগ্রামে ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ বড়াইগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী

বিডি২৪ঘন্টাকে হারিয়ে লালপুর লাইভের বিজয়

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জনপ্রিয় ফেসবুক পেইজ বিডি২৪ঘন্টা ও লালপুর লাইভের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩ রানে জয় পেয়েছে লালপুর লাইভ।
শনিবার (০৪ নভেম্বর ২০২৩) উপজেলার লালপুর ডিগ্রী কলেজ মাঠে লাভলী ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি।
এ সময় লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, সালাহ উদ্দিন, আব্দুর রশিদ মাষ্টার প্রমূখ।
টসে জিতে লালপুর লাইভ ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। আর বিডি২৪ঘন্টা ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৮২ রান করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি তুলে দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.