শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা সফর

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ নভেম্বর ২০২৩) প্রথমবারের মতো উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের (অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট) অংশগ্রহণ রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষা সফর ও ‘উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের মিলন মেলা’ অনুষ্ঠিত হয়।


প্রধানদের অভ্যর্থনা ও মতবিনিময় করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মীর রেজাউল আলম, বিপিএম (বার)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.