মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

পুসান পর্যবেক্ষক পরিষদ গঠন


নিজস্ব প্রতিবেদক।।
দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নিয়ে গঠিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান) পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর ২০২৩) ঘোষিত পুসান পর্যবেক্ষক পরিষদ ২০২৩-২০২৪-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুসানের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি ২০২১-২০২২ এর সাধারণ সম্পাদক মুরছালিন মিঠুকে প্রধান পর্যবেক্ষক করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুসানের ২০২২-২০২৩ কমিটির সভাপতি মো. জাহিদ হাসান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী ও পুসানের ২০২২-২০২৩ কমিটির সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন লিখকে নির্বাহী সদস্য করে তিন সদস্যের এই কমিটি করা হয়
প্রধান পর্যবেক্ষক মুরছালিন মিঠু বলেন, পুসানের বিগত কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণত সম্পাদকদের নিয়ে গঠিত হয় পুসান পর্যবেক্ষক পরিষদ। পুসান তার সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর ও সাফল্যমন্ডিত করা এবং বিগত কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সদস্যদের মধ্যে সেতুবন্ধন দৃঢ় করার লক্ষ্যে পুসানের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান সমন্বয়ক তানভির আনোয়ারের তত্ত্বাবধানে কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর আলোচনার মাধ্যমে পুসান পর্যবেক্ষক পরিষদ ২০২৩-২০২৪ গঠিত হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভির আনোয়ারের নেতৃত্বে ২০১৭ সালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান) প্রতিষ্ঠার পর থেকেই পুসান সারা বছর ব্যাপি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাটোর থেকে আসা ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে নির্বাচিত অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা, প্রতি বছর ভর্তি হওয়া নাটোরের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ আয়োজন করাসহ অনলাইনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও অনান্য শিক্ষা ও উন্নয়ন বান্ধব আয়োজন করে আসছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.