শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩

বড়াইগ্রামে ডায়াবেটিক কল্যাণ সমিতির সাধারণ সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৮/০৫/২৬ খ্রিঃ

উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক সাধারণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৭ মে ২০২৬) উপজেলা ডায়াবেটিক হাসপাতাল চত্বরে বনপাড়া কৃষি ও কারিগরী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ্উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুরায়ের জাহাঙ্গীর, মাঝগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী মৃধা, বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক জিএম নিতাই চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী সলেমান আলী, রেনেটা কোম্পানীর সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আবু ইউসুফ রানা, সাংবাদিক মোঃ সাইফুর রহমান এবং মোঃ আশরাফ আলী প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সমিতির সদস্যসহ উপজেলার সুধীজনেরা। সভায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ মহোদয়কে ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করা হয়।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.