| |

শিরোনাম
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতি বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন জাতীয় সমবায় দিবস উদযাপন নোঙর সাহিত্য উৎসবে যাঁরা থাকছেন কামরূপ-কামাখ্যার ভয়ংকর ও রহস্যময়তায় ঘেরা এক মায়াং গ্রাম ৭ই নভেম্বরের ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষিত পিএইচপিতে সাইবারঝুঁকি ও বৃটেনে তিনদিনের রসদশঙ্কা প্রসঙ্গ লালপুরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম ইউএনও-র 

লালপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক ।। লালপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জাকির আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খাঁনের ছেলে ।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানাযায়, লালপুর অভিমুখে ব্যাটারি চালিত একটি ভ্যান চকনাজিপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনা স্থলেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ভ্যানচালক জাকির আলীর মৃত্যু হয় । খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান এঘটনায় ট্রাকের চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনায়: আ.স /প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.