| |

শিরোনাম
বয়সে একাশি জাতিসংঘ নিজে কতটুকু পরিণত? নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে ৬২ পিস ইয়াবাসহ ২ জন প্রেফতার অনন্তকালের পথে শিশুসাহিত্যিক লালপুরের কৃতী আখতার হুসেন সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম —-আব্দুল আজিজ এমপি    আব্বা চলে যাওয়ার ১৮ বছর দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিসি ক্যামেরার নজরদারি, কবুতরের ঘরে আস্তানা; ওহিদুলের হ্যাকিং ও মাদক সাম্রাজ্যের সহযোগী পুলিশ কনস্টেবল

পদ্মানদীতে অভিযান : চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে পদ্মানদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে নদী থেকে অবৈধভাবে ব্যবহৃত ২২টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, লালপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদীতে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.