রবিবার | ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

বড়াইগ্রামে মডার্ন হারবাল গ্রুপের বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১০/০৬/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মডার্ন হারবাল গ্রুপের উদ্যোগে বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যাপক আলহাজ¦ মো. শামসুল ইসলামের সভাপতিত্বে ও বি.এস শফিউল বাশার শামিমের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিপিসি হাফেজ আহসান হাবিব। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বনপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোছাঃ কহিনুর খাতুন, পিএস উম্মে আফরিন ও সাইদুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক, স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনেরা। সেমিনারে মডার্ন হারবাল গ্রুপের পণ্যসামগ্রীর জনপ্রিয়তা, ব্যবহারে উপকারিতা, ও বাজারজাতকরণ বিষয়ে বক্তাগণ বিভিন্ন দিক তুলে ধরেন।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.