মঙ্গলবার | ২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি লালপুরে ইটভাটার কার্যক্রমে অনিশ্চয়তা, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন জুট মিল লুটকাণ্ডে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য আটক আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের শিক্ষার্থীদের সাফল্য

জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের শিক্ষার্থীদের সাফল্য

জামালপুর প্রতিনিধি :
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বেসরকারি গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬-এর সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও চিত্রকলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের পাঠাগার প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক এবং বিচারকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।


এবারের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের ৭২টি বেসরকারি পাঠাগারের ৬৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে ১৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সেরা ২০ জনকে ৩ হাজার টাকার বই, ৩ হাজার টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র প্রদান করা হয়। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী বাকি ১২৫ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকার বই, ১ হাজার টাকার প্রাইজবন্ড ও সনদপত্র দিয়ে উৎসাহিত করা হয়।
এ আয়োজনে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে। পাঠাগারটির শিক্ষার্থী রোকিয়া জান্নাত স্কুল পর্যায়ে ‘সেরাদের সেরা’ নির্বাচিত হয়। একই সঙ্গে কৌশিক ইসলাম কলেজ/বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেরাদের সেরা নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করে।


উল্লেখ্য, এটি মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের প্রথম সাফল্য নয়। বিগত আয়োজনগুলোতেও এ পাঠাগারের শিক্ষার্থীরা একাধিকবার ‘সেরাদের সেরা’ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও পাঠাভ্যাসের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।
পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগ একটি বৃহৎ ও তাৎপর্যপূর্ণ কর্মযজ্ঞ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন দেশের পাঠাগার আন্দোলনকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার আগ্রহ বহুগুণে বৃদ্ধি করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.