মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার বড়াইগ্রামে সাংবাদিকের কন্যা প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কোচদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত বড়াইগ্রামে পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন যুগ্ম সচিব হলেন মোহাম্মদ খালেদুর রহমান

লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন ডহরশলা এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৫ আপ) ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আপ ও ডাউন—উভয় রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েন যাত্রীরা এবং ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথ ক্ষতিগ্রস্ত হয় এবং ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিঘ্নের সৃষ্টি হয়েছে। ফলে এ রুটে চলাচলকারী একাধিক ট্রেন বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রেলওয়ের প্রকৌশলী ও কারিগরি কর্মীরা দ্রুত উদ্ধারকাজ এবং লাইন সচল করার কাজ শুরু করেছেন। তবে রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.