| |

শিরোনাম
বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল

নাটোরে পুনাকের ফ্রি মেডিকেল ক্যাম্প

নাটোর প্রতিনিধি
নাটোরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ২০২৩) নাটোর থানাধীন দিঘাপতিয়া বালিকা শিশু সদনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় শিশু সদনের বালিকাদের মাঝে বিভিন্ন ধরণের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক। শিশু সদনের বালিকাদের সুস্থ্য থাকার বিভিন্ন কৌশল এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন নাটোর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোছা. সুরাইয়া জাহান।
ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে শিশু সদনের বালিকাদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। এ সময় উপস্থিত ছিলেন পুনাক নাটোরের অন্যান্য সদস্যবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.