বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

বীর মুুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা

নাটোর প্রতিনিধি :
‘আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে শুধু লালপুর নয়, বাংলাদেশসহ সারা পৃথিবী জয় করবে। আমাদের প্রত্যাশা তারা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এজন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে।’ নাটোরের লালপুরে বীর মুুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ এ কথা বলেন।
শনিবার (২ ডিসেম্বর ২০২৩) উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৪৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বিভাগের সহযোগীতায় বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি-২০২৩ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, মুুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবাল, প্রাকীর্তি ফাউন্ডশেনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, লালপুর পাবলিক লাইব্রেরীর সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, প্রাকীর্তি ফাউন্ডশেনের পরিচালক আমিনুল ইসলাম টমি, সুলতানুজ্জামান টিপু, আনোয়ারুল হক, ওয়ালিউর রহমান কিরন, গোলাম সরোয়ার মিলন, আরিফুল ইসলাম, আদম আলী শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি, লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি খাজা মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপল প্রমুখ। এছাড়াও অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.