| |

শিরোনাম
বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল

শাবিতে ভলিবলে তৃতীয় বারের চ্যাম্পিয়ন সমাজকর্ম


নিজস্ব প্রতিবেদক।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতায় মেয়েদের খেলায় সমাজকর্ম বিভাগ ২-০ সেটে সম্দ্রুবিজ্ঞান বিভাগকে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অপরদিকে ছেলেদের খেলায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (আইপিই) ১-২ সেটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের খেলায় চ্যাম্পিয়নশীপ ধরে রাখতে সমুদ্রবিজ্ঞান বিভাগের বিপক্ষে মাঠে নামে সমাজকর্ম বিভাগ। এতে প্রথম সেটে ১-০ সেটে এগিয়ে যায় সমাজকর্ম বিভাগ। তবে দ্বিতীয় সেটে সমুদ্রবিজ্ঞান বিভাগের খেলোয়াড়দের ম্যাচে ফেরার দারুণ সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ২-০ সেটে জয়লাভ করে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ।
অপর দিকে ছেলেদের খেলায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ শিরোপার জন্য মাঠে নামে। এতে প্রথম সেটে ০-১ সেটে শিরোপার দৌঁড়ে একধাপ এগিয়ে যায় আইপিই বিভাগ। তবে শিরোপার লড়াইয়ে দ্বিতীয় সেটে সমতায় আসে সিএসই বিভাগ। পরিশেষে ১-২ সেটের এগিয়ে থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজেদের করে নেয় বিভাগটি।
খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানারআপ টিম উভয়ের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও শিক্ষার্থীদের এগিয়ে থাকতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে নেতৃত্ব তৈরি হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা উপ-কমিটির আহ্বায়ক ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.