| |

লালপুর বনাম বগুড়া দলের প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে নাটোরের লালপুর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় লালপুর উপজেলা ফুটবল দলের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে শক্তিশালী বগুড়া জেলা ফুটবল দল।

এই প্রীতি ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে সাড়া পড়ে গেছে। উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ফুটবল প্রেমিদের মাঝে। উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে। গত তিন থেকে মাইকিং প্রচারণা চলছে। স্টেডিয়ামকে নতুন করে সাজানো হয়েছে। আয়োজকরা আশা করছেন এই খেলা দেখতে ২০ হাজারেরও বেশি ফুটবল প্রেমি হাজির হবে স্টেডিয়ামে।

তারা বলেন, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল- মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানে লালপুরবাসী জনপ্রিয় খেলা ফুটবল খেলা উপভোগ করে নির্মল বিনোদনের স্বাক্ষী হবে। ঢাকাস্থ লালপুর উপজেলা সমিতির সভাপতি মো. পানাউল্লাহর নেতৃত্বে মো. আকতারুল ইসলাম, মুরাদ-উজ-জামান জুয়েল, সাইফুল আলম কামাল, মোস্তাক আহমেদ চঞ্চল, শরিফুল ইসলাম রুবেল, নাসির উদ্দিন, আব্দুল আল হাদি, রাকিবুল ইসলাম রাকিব, আব্দুল্লাহ আল ফয়সাল রাসেল, আব্দুল হামিদ, সাবদার হোসেন শামীম, ফারুক হোসেন, এরশাদসহ সিনিয়র নেতৃবৃন্দ লালপুরে অবস্থান করে সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.