| |

বড়াইগ্রামে জমির বিক্রি না করায় বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জমির দখল নিতে রজব আলী (৭০) নামের এক বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। রোববার উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পরের দিন ওই বৃদ্ধের ছেলে কামাল হোসেন (৩৫) বাদি হয়ে সাতজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু কয়েকদিন হয়ে গেলেও ঘটনাস্থলে পুলিশ না যাওয়া, মামলা হিসেবে রেকর্ড ভুক্ত না করায় নিরাপত্তায় হিনতায় ভুগছে পরিবার। তারা পুলিশের এই ধরনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আহতরা হলেন, রজব আলী (৭০), তার ছেলে কামাল হোসেন (৩৫), শাহিন হোসেন (৩০), স্ত্রী মনোয়ারা বেগম (৫৫), নাতি মুজাহিদুল ইসলাম (৬), ছেলের বউ আরজিনা বেগম (২৮), আব্দুল ওহাব ((৬৫), তার স্ত্রী কল্পনা বেগম (৫০), ছেলে ওয়াসিম আলী (৪০) ভাই তোফাজ্জল হোসেন (৪০) । আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বড়াইগ্রাম, চাটমোহর, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, বৃদ্ধের ভাই আব্দুল ওহাব, তোফাজ্জল হোসেন, আব্দুল ওহাব ছেলে ওয়াসিম আলী, আজিজল আলী, স্ত্রী কল্পনা বেগম, ওয়াসিম আলীর স্ত্রী ছকিনা বেগম (৩৫), শাহরিয়ার হোসেন (১৮) । সকলেই চামটা সরকারপাড়া গ্রামের বাসিন্দা।
বৃদ্ধের ছেলে শাহিন হোসেন জানান, ওয়াসিম আলী ও তার ভাইয়েরা রজব আলীর ক্রয় করা জমি দখল করে নিয়েছে। সেই জমি আব্দুল ওহাবের নিকট বিক্রয় না করলে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। পরে রজব আলী নাটোর আদালতে মামলা করেন। গত রোববার সকালে পাশের চায়ের দোকানে রজব আলী ছেলে কামাল হোসেনকে সেই মামলা তুলে নিদে চাপ সৃষ্টি করে ওয়াসিম আলী। বিষয়টি নিয়ে কামাল হোসেন ও ওয়াসিম কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে তারা দেশীয় অস্ত্রো নিয়ে রজব আলী বাড়ির ভিতরে ঢুকে কামাল হোসেন ও রজব আলীকে মারপিট করে। তাদেরকে উদ্ধার করতে গেলে শাহিন হোসেন, মনোয়ারা বেগম, মুজাহিদুল ইসলাম, আরজিনা বেগকে (২৮) মারপিট করে। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতী হলে কামাল হোসেনকে নাটোর সদর হাসপালে ও রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তারা বাড়ি ঘর লুটপাট করে সোনা-দানা ও নগদ টাকা নিয়ে যায়।
কামাল হোসেন বলেন, আদালতে মামলা করার পরেও আমাদের মারপিট করলে। আমরা না থাকলে তারা আমার পিতা রজব আলীকে হত্যা করত। ঘটনার কয়েকদিন পার হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নাই। বিষয়টি নিয়ে আমরা নিরাপত্তাহিনতায় আছি।
শাহিন আলী বলেন, কেন পুলিশ আসলা না জানি না। যেকোন সময় আমাদের উপর আবারও হামলা হতে পারে।
ওয়াসিম আলী বলেন, তারা জমি পাবে। সেই জমি আরেকটা জমি থেকে বা টাকা দিতে চেয়েছি। কিন্তু তারা নিবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে তারাই আমাদের উপর হামলা করেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.