| |

শিরোনাম
সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের মতবিনিময় নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ লালপুরে চালু হচ্ছে ‘ফিউচার মাইন্ড স্কুল’ বড়াইগ্রামে জমির বিক্রি না করায় বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ শীতের পরশে জেগে উঠছে খেজুরগাছ, লালপুরে গুড়ে ৬৪ কোটি টাকার সম্ভাবনা লালপুরে বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ শান্তিপূর্ণভাবে দুর্গাপ্রতিমা বিসর্জন

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বিভিন্ন স্থানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং যুবলীগ ও ছাত্রলীগের কর্মী রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপরজন রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে মো. হাফিজুর রহমান (৩৫), যিনি আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২)। তিনি উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) গ্রেপ্তার হয়েছেন। তিনি লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার মামলা নম্বর ১, তারিখ ১ এপ্রিল ২০২৫। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে আটক করা হয়েছে।

লালপুর থানা-পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.