শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা

নাটোর প্রতিনিধি :
নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নে ‘যৌথ প্রয়াসের কর্ম পরিকল্পনা পর্যালোচনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩) বেসরকারী উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে শহরের রানী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) রওশন আলী।
উপস্থিত ছিলেন, সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার, প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর বদরুজ্জামান খান, লিটারেসি ডিরেক্টর মাজহারুল করিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, রুম টু রিডের জেলা অফিসের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদীন, সিনিয়র লিটারেসি প্রোগ্রাম অফিসার আব্দুস সাত্তারসহ জেলার বিভিন্ন পর্যায়ের ৪৭ জন শিক্ষা কর্মকর্তা।
বক্তারা বলেন, রুম টু রিড ২০১৪ সাল থেকে নাটোরে শিক্ষা সহযোগিতা ও দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা বিভাগের নেতৃত্বে রুম টু রিড এর সাক্ষরতা কার্যক্রম পুরো জেলায় সম্প্রসারণ করার লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। পরে ২০২৪ সালের নাটোর জেলার সাক্ষরতা কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.