মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি

ডাক্তার তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ডাক্তার তৈমুর রহমান টেলুর বিদায় সংবর্ধনা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি ২০০৬ সালের ২১ আগস্ট ২৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার পদে যোগদান করেন। নাটোর আধুনিক হাসপাতাল ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ অর্থপেডিক্স কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সহকারী অধ্যাপক (স্পাইন সাজারী) পদোন্নতি পেয়ে তিনি ঢাকা পঙ্গু হাসপাতাল এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজে যোগদান করবেন।
নাটোরের লালপুরের মোহরকয়া গ্রামে ১৯৭৫ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন ডা. মো. তৈমুর রহমান টেলু। পিতা মরহুম আকিম উদ্দিন ও মাতা তহমিনা খাতুন। স্ত্রী ডা. রেজওয়ানা শারমিন লিমা। তাঁদের সন্তান রাদিব রিফা রহমান ও তাহিয়া রুহামা রহমান।
তিনি বিলমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি ও রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস (অর্থোপেডিক), ভারতের কমরাটর গঙ্গা হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণ স্পাইন সার্জারি ডিগ্রি অর্জন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.