শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২ বড়াইগ্রামে ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ বড়াইগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী

লালপুরে নারী অধিকার অন্তর্ভুক্তিমুলক সভা ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর ২০২৩) উপজেলার আড়বাব ইউনিয়নের হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়নের তরুণ-যুব সমাজের নারী পুরুষদের সংগঠিত করে এ সভা হয়।
ডাসকো ফাউন্ডেশনের সভাপ্রধান ফয়সাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আড়বাব ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আড়বাব ইউপি ভূমি সহকারী (তহসিলদার) এস এম মিনহাজুল ইসলাম, উপজেলা সিএমও সভাপতি মোতালেব হোসেন, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সমাজ সেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম সিএমওর সদস্যরা। আলোচনা শেষে নারী সহিংসতা প্রতিরোধে মানববন্ধন করা হয়। সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের এফ এফ সুনীল কুমার।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.