| |

শিরোনাম
না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম এই নেন আমাদের ৮০/৯০ দশক ! বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নাটোরের সর্বোচ্চ ভ্যাটদাতা গ্রিণ ভ্যালি পার্ক লিমিটেড

নাটোর প্রতিনিধি :
২০২১-২০২২ অর্থবছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে সেবা ক্যাটাগরিতে নাটোর জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে গ্রিণ ভ্যালি পার্ক লিমিটেড।
রোববার (১০ ডিসেম্বর ২০২৩) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন গ্রীণ ভ্যালি পার্ক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নূরীয়া পারভীন।


রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কর আপিল অঞ্চলের কর কমিশনার মনোয়ার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো. শাহেদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মো. জাকির হোসেন।
গ্রীণ ভ্যালি পার্ক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নূরীয়া পারভীন বলেন, ২০২১-২০২২ অর্থবছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে জেলা পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে সেবা ক্যাটাগরিতে আমরা এ সম্মাননা পেয়েছি। রাজশাহী বিভাগের মধ্যে যেসব প্রতিষ্ঠান সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে সম্মাননা পেয়েছে তার মধ্যে গ্রিণ ভ্যালি পার্ক লিমিটেড একমাত্র বিনোদন কেন্দ্র। যা নাটোরের লালপুরে ১২৩ বিঘা জায়গার ওপর নির্মিত হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.