মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি

দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ে পুসানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি :
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান)-এর অর্ধযুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর ২০২৩) একযোগে দেশের ২৫টির অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
জানা যায়, ২০১৭ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর তানভীর আনোয়ারের নেতৃত্বে প্রতিষ্ঠিত এ সংগঠন পথচলার অর্ধযুগ পূর্ণ করলো। পুসানের অর্ধযুগ পূর্তি উপলক্ষে পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ সাগরের তত্ত্বাবধানে ২৫টির অধিক বিশ্ববিদ্যালয়ে আরম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে পুসানের অর্ধযুগ পূর্তি উৎসব। ক্যাম্পাসভিত্তিক আয়োজনগুলোতে কর্মসূচী হিসেবে যুক্ত ছিল আনন্দ র‌্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, সাংগঠনিক আড্ডা ও বার্বিকিউ পার্টিসহ নানা আয়োজন। এছাড়াও নাটোর জেলা সমিতি-ঢাকার সহযোগিতায় ৩৩ জন শিক্ষার্থীকে এককালীন ৫০০০/- টাকা হারে মোট ১ লাখ ৭০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সবুজ আহমেদ সাগর জানান, পুসান প্রতিনিয়ত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাটোর জেলার শিক্ষার্থীদের একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করে রাখার চেষ্টা করছে। দেশের অন্যতম বৃহৎ এই সংগঠনটি তার পথচলার দীর্ঘ ছয়টি বছর সম্পন্ন করলো। আমরা চেষ্টা করেছি গৌরবের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসবটিকে পুসানের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখার। দেশের যেই ক্যাম্পাসে একজন হলেও নাটোর জেলার শিক্ষার্থী রয়েছে, সেই ক্যাম্পাসেই পুসানের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবটি উদযাপন করার আমরা চেষ্টা করেছি। ইতোমধ্যে আমরা ২৫টির অধিক বিশ্ববিদ্যালয়ে পুসান প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবটি পালন করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস, এছাড়াও মেডিকেল কলেজগুলোর মধ্যে খুলনা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রংপুর মেডিকেলসহ আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.