বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার ঈদের আগেই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গীকার- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

বাউয়েটে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি :
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) সকাল ৬.৪০ মিনিটে ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক, পিএসসি এবং মেজর মোঃ আব্দুল হামিদ (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) এবং ভারপাপ্ত রেজিস্ট্রার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, আইসিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ রুবেল বাশার, সিই বিভাগ প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, এমই বিভাগের প্রধান মোঃ আলমোস্তাসিম মাহমুদ, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপকমোঃ আতাউল করিম, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীগণ।
অন্যান্য কর্মসূচির মধ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের বাণী প্রচার, বাদ যোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত, তবারক বিতরণ এবং ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.