বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

উপজেলা চেয়ারম্যানের সাথে কারিগরি কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ সাগরের সাথে উপজেলার চারটি স্বতন্ত্র কারিগরি কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই ২০২৪) পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
এ সময় উপস্থিত মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন, চকনাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ সাগর বলেন, ‘আমি আপনাদেরই একজন। আমার বাবা (সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন) আপনাদের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে শিক্ষার মানোন্নয়নে আপনারা নিরলস কাজ করে যাচ্ছেন। সেই সাথে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.