শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২ বড়াইগ্রামে ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ বড়াইগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী

লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও বিনোদনমূলক উৎসব অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১৮ ডিসেম্বর ২০২৪) উপজেলার একমাত্র বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান। জেলা ক্রীড়া অফিসার (অঃ দাঃ)মো: তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, লালপুর উপজেলা পেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নান, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় ৮০ জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দৌড়, গোলক নিক্ষেপ ও বালিশ খেলাসহ ২৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিবন্ধীদের উৎসাহ প্রদানের জন্য সবাইকে পুরস্কার প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.