বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

নওপাজেকোর উদ্যোগে ৫০০ মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (নওপাজেকো) সিএসআর কার্যক্রমের আওতায় ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার শীতার্ত, দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো. রবিউল আওয়ালের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ) মো. রবিউল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) শিমুল কুমার বর্মন, নির্বাহী প্রকৌশলী/ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রফিকুল ইসলাম নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট সকলকে এমন একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সমাজের সকল শ্রেণির সামর্থবান ব্যক্তিদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. রবিউল আওয়াল বলেন, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের একান্ত আন্তরিকতায় কোম্পানির সিএসআর কার্যক্রমের আওতায় শীতার্ত পরিবারসমূহের মধ্যে এ কম্বল বিতরণ করা হচ্ছে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশ্ববর্তী এলাকার অসহায় ও দরিদ্র জনবলকে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে আসছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.