শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩

ইউনিয়ন পরিষদের জায়গা বেদখল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদের আট শতাংশ জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের রাজাপুর হাট এলাকায় এই ঘটনা ঘটে। জায়গা উদ্ধারে আদালতে মামলা করেছে ইউনিয়ন পরিষদ।
ইউপি সুত্রে জানাযায়, নাটোর-পাবনা মহাসড়কের সংলগ্ন উত্তর পাশে আস্তিক পাড়ায় উপজেলার গোপালপুর ইউনিয়ন অবস্থিত। পুর্ণকলস পল্লী মঙ্গল সমিতির নিকট থেকে ১৯৬৪ সালে এক একর জমি ক্রয় করে ইউনিয়ন পরিষদ। কিন্তু ১৯৭৪ সালে রেকর্ড করার সময় পরিষদের কোন কাগজপত্র না পাওয়া যাওয়ায় পুর্ণকলস পল্লী মঙ্গল সমিতির অন্তর্ভুক্ত হয়। পরে ইউপি কার্যালয়ের সরকারি ভাবে বিল্ডিং নির্মান করার সময় পুর্ণকলস পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদকের নিকট থেকে আবারও ৮৫ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু নকশাতে জমি কম থাকায় ইউপি ৭৬ শতাংশ জমি ভোগ দখল করে। এই জমিতে ইউপি কার্যালয় ও মার্কেট নির্মান করে। গত মঙ্গলবার আদালতের মাধ্যমে সেই মার্কেট ভেঙ্গে দেয় কমিশন।
ইউপি সচিব আরিফুর রহমান বলেন, কমিশনের দখল করে দেওয়ার সময় আমরা জানতে পারি যে এই জমিতে ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান, সহকারি কমিশনার (ভুমি) ও গোপালপুর ইউনিয় ভুমি সহকারী কর্মকর্তাকে বিবাদী করে বাটোয়ারা মামলা করে রাজাপুর হাট এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান। কিন্তু ইউনিয়ন পরিষদকে অবগত না করে একতরফা ভাবে ২০২০ সালে মামলা ডিগ্রী করে। আমরা জানার সাথে সাথে নথী পুনরায় পর্যচালনা করার মামলা করেছি। ইউনিয়ন পরিষদ ক্রয় করেছে ৮৫ শতাংশ অথচ দখল পাইছে ৭৬ শতাংশ। আবার ইউনিয়ন পরিষদের ৮ শতাংশ দখল করে নিছে।
ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ মোল্লা বলেন, আমি ২০১১ সাল থেকে এই ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দ্বায়ীত্ব পালন করে আসছি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বায়ীত্ব পালন করছি। কিন্তু কখন মামলার কথা জানতে পারলাম না। আশা করছি আদালত নতন করে নথী পর্যালচনা করে ইউনিয়ন পরিষদের জায়গা বুঝিয়ে দিবে।
সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের জাহাঙ্গীর বলেন, মামলাটি দ্বয়ীত্ব পালন করার সময় করা হয় নাই। আমার অফিস এই ধরনের মামলা সম্পর্কে নাই। কিভাবে বিজ্ঞ আদালত এই ধরনের রায় দিল আমার বোধ গম্যে আসে না। তার পরেও আদালনের সম্মান দেখিয়ে ইউনিয়ন পরিষদ নথী পর্যালচনা মামলা করেছে। আশা করছি এই মামলার মাধ্যমে সঠিক সমাধান পাবে ইউনিয়ন পরিষদ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.