বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বিষয়ক কর্মশালা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প-এর উদোগে উপজেলা পর্যায়ে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) উপজেলা পরিষদ পরিষদ অডিটরিয়াম কর্মশালার ভার্চুয়্যালি উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহর সভাপতিত্বে ভার্চুয়্যালি বক্তব্য দেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন। আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান। গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার বিষয়ক কর্মকাণ্ড, স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা, চলমান কার্যক্রম ও প্রচার বিষয়ক পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন প্রকল্পের উপজেলা সমন্বয়ক মো. হাসান উদ দৌলা শরাফি।
এতে সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধিজন অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা, সহায়তায় সক্ষম প্রতিষ্ঠানসমুহ ও সংশ্লিষ্ট প্রচার বিষয়ক পরিকল্পনার আউট লাইন উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.