| |

শিরোনাম
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে ৬২ পিস ইয়াবাসহ ২ জন প্রেফতার অনন্তকালের পথে শিশুসাহিত্যিক লালপুরের কৃতী আখতার হুসেন সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম —-আব্দুল আজিজ এমপি    আব্বা চলে যাওয়ার ১৮ বছর দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিসি ক্যামেরার নজরদারি, কবুতরের ঘরে আস্তানা; ওহিদুলের হ্যাকিং ও মাদক সাম্রাজ্যের সহযোগী পুলিশ কনস্টেবল সিসি ক্যামেরায় ঘেরা আস্তানা থেকে ‘হ্যাকিং সম্রাট’ গ্রেপ্তার

লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে নয় মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে জানালার গ্রিল ও লক ভেঙে অফিসে ঢুকে কম্পিউটার, মনিটর, সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই সরকারি দপ্তরে পরপর দুইবার চুরির ঘটনায় অফিসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দুর্বৃত্তরা সহকারী কমিশনারের (ভূমি) কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই কক্ষ থেকে একটি অল-ইন-ওয়ান কম্পিউটার এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ সংশ্লিষ্ট যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এতে অফিসের নিরাপত্তা নজরদারি ব্যবস্থা আংশিকভাবে অচল হয়ে পড়ে।

এরপর দুর্বৃত্তরা পাশের নাজির কক্ষের জানালার লক ভেঙে বাইরে থেকে বাঁশের সঙ্গে হুক লাগিয়ে ভেতরে থাকা পিসি, মনিটরসহ বিভিন্ন যন্ত্রাংশ বের করে নেয়। সকালে অফিস খোলার পর কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

তবে সিসিটিভি ক্যামেরার ডিভিআরও চুরি হওয়ায় চুরির সময়কার কোনো ভিডিও ফুটেজ উদ্ধার করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চুরি যাওয়া কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে অফিসের গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা ডাটা সংরক্ষিত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, চুরির ঘটনায় আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে, একই সরকারি অফিসে নয় মাসের ব্যবধানে দ্বিতীয়বার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অফিস সূত্রে জানা যায়, এর আগে ৫ ডিসেম্বর ২০২৫ দুপুরে একই উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটে। তখনও কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার কিংবা জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ছাড়া সম্প্রতি লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকেও কম্পিউটার ও এর যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। সরকারি দপ্তরগুলোতে ধারাবাহিক এসব চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি আরও জোরালো হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৫-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.