শুক্রবার | ১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ আহত ২ বড়াইগ্রামে ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ বড়াইগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

লালপুর (নাটোরর) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন, দখলদারিত্বমূলক আচরণ ও গণহত্যার প্রতিবাদে নাটোরর লালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর ২০২৩) জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে লালপুর বাজার মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। পরে সেখানে থেকে লালপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে মুসলিম তাওহিদী জনতা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ফেস্টুন, প্লেকার্ডসহ দুনিয়ার মুসলিম এক হও এক হও, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক বলে ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি লালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহিনী চত্বরে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রওজাতুস সুন্নাহ কওমি মাদরাসা মুহতামিম মাওলানা জিয়াউর রহমান, ডেবরপাড়া বুধিরামপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু হানিফ আজাদী, উত্তর লালপুর মন্ডলপাড়া জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা শামীম আহমাদ প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজায় পানি, বিদ্যুৎসহ সকল সুবিধা বন্ধ করে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়ানোর আহবান জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.