শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে এমিরেটসের সংশোধিত নীতিমালা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আগামী ১ অক্টোবর থেকে এমিরেটস ফ্লাইটে সব ধরণের পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে, শর্ত সাপেক্ষে যাত্রীরা সাথে করে একটি পাওয়ার ব্যাংক ফ্লাইটে বহন করতে পারবেন। পাওয়ার ব্যাংকটি ফ্লাইটে অন্য ডিভাইস চার্জ এবং বিমানের পাওয়ার সোর্স ব্যবহার করে রি-চার্জও করা যাবে না। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অন্য যেসকল শর্ত পূরণ সাপেক্ষে সাথে পাওয়ার ব্যাংক বহন করা যাবে, তার মধ্যে রয়েছে এর ক্যাপাসিটি ১০০ওয়াট-আওয়ারের বেশি হবে না, পাওয়ার ব্যাংকের সঙ্গে ক্যাপাসিটি রেটিং তথ্য থাকতে হবে, ওভারহেড বীনে রাখা যাবে না, সীট পকেটে অথবা আসনের নীচে কোন একটি ব্যাগের ভিতর (সম্মুখ সারির যাত্রীদের জন্য) রাখতে হবে। চেকড লাগেজে পাওয়ার ব্যাংক বহনে নিষেধাজ্ঞাও বহাল থাকবে।
ব্যাপক পর্যালোচনা ও গবেষণার পর এমিরেটস ফ্লাইটে ঝুঁকি নিরসনের স্বার্থে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিগত বছরগুলোতে গ্রাহকদের মধ্যে পাওয়ার ব্যাংক ব্যবহারের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে, বিশ্বব্যাপী এভিয়েশন সেক্টরে লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত বিভিন্ন ঘটনা/ দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, পাওয়ার ব্যাংকে এজাতীয় ব্যাটারীই ব্যবহৃত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.