সোমবার | ৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দুর্ঘটনা ঠেকাতে রূপপুর পারমাণবিকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল লক্ষ লক্ষ কর্মসংস্থানের ৮০ শতাংশ হবে নারীদের জন্য  – ফারজানা শারমীন খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরু : প্রতিমন্ত্রী পুতুল ১৭ বছরের ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশকে তুলে আনতে চাই – লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল সরকার যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে অন্যায় নির্মূল করবে – পুতুল বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন লালপুরে ফেসবুক-মেসেঞ্জার-ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য আটক এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

বিশেষ প্রতিনিধি:

বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক আকাশ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে এমিরেটস সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টিড বিমানবন্দরে অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য বিশেষ “ট্রাভেল রিহার্সাল” আয়োজন করে।

“ট্রাভেল রিহার্সাল” প্রোগ্রামে বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের অনুশীলনের মাধ্যমে পুরো আকাশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়া হয়। বাস্তব ভ্রমণের পূর্বে বিমানবন্দরের বিভিন্ন প্রক্রিয়া ও বিমানের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে ধারণা প্রদানের ফলে আকাশ ভ্রমণ নিয়ে তাদের উদ্বেগ হ্রাস করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

সেন্ট এলিজাবেথ সেন্টারের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সেশনে অটিজম স্পেকট্রামে থাকা কয়েকজন শিক্ষার্থী ও তাদের পরিবার অংশ নেয়। তারা চেক-ইন থেকে শুরু করে ডিপারচার গেট পর্যন্ত পুরো যাত্রাপথ অনুশীলন করে। বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মীদের সহায়তায় তারা চেক-ইন, সিকিউরিটি, ডিপারচার লাউঞ্জ, ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ এবং মিট-অ্যান্ড-গ্রিট প্রক্রিয়ার অভিজ্ঞতাও অর্জন করে।

একটি গবেষণায় দেখা গেছে যে অনেক পরিবারের জন্য আন্তর্জাতিক বিমান ভ্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং । অটিজম আক্রান্তদের উচ্চমাত্রার সংবেদনশীলতার কারণে অনেকেই আকাশ ভ্রমণ এড়িয়ে চলেন। AutismTravel.com-এর একটি জরিপে দেখা গেছে, এসব কারণে ৭৮% পরিবার ভ্রমণ করতে বা নতুন কোনো স্থানে যেতে দ্বিধাবোধ করেন। অটিজমে আক্রান্ত অনেকের জন্য ভ্রমণ পরিকল্পনা ও পূর্বানুমান খুবই গুরুত্বপূর্ণ । বিমানবন্দর ও বিমানের অভ্যন্তরীণ পরিবেশ তাদের কাছে ভিন্ন একটি জগত যেখানে তাদেরকে অপরিচিত বিভিন্ন প্রক্রিয়া ও উদ্দীপকের সম্মখীন হতে হয়।

এমিরেটস বিশ্বের প্রথম “অটিজম-সার্টিফায়েড” এয়ারলাইন । এয়ারলাইনটির ৩৫,০০০-এরও বেশি কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফ ইতোমধ্যে অটিজম সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত এমিরেটস বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে মোট ৪০টি “ট্রাভেল রিহার্সাল” সেশন আয়োজন করেছে।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.