সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ্যে গুলির ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মাদক ব্যবসায়ী মনি সরদারকে (৩২) আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে ২০২৫) বিকেলে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, শনিবার (৩ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব নাটোরের সহযোগিতায় উপজেলার পদ্মার চরের দিয়াড় শংকরপুর এলাকা থেকে মাদক মামলার আসামি ও প্রকাশ্যে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টিকারী মনি সরদারকে (ছবিতে লুঙ্গি পরিহিত) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
তাকে গ্রেপ্তারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাবাসী তার কাছে থাকা অস্ত্র উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
এর আগে গত ১৮ এপ্রিল মাদক সেবনের পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে মাদকসেবী গোলাম কিবরিয়া কাজলকে মারধর করে আহত করেন মনি সরদার। স্থানীয়রা তাকে উদ্ধার করতে আসলে ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন মনি সরদার। এ ঘটনায় আহত গোলাম কিবরিয়া কাজল লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.